ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোর রেকর্ড সৌদিতে, ভাস্কর্যে আগুন পর্তুগালে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / 52

মাঠে নামার আগে এই খবর কী শুনেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো? পর্তুগালের মাদেইরাতে ‘সিআর সেভেনের’ ভাষ্কার্যে আগুন দিয়েছে এক ব্যাক্তি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় সিআর সেভেন মিউজিয়ামের বাইরে রোনালদোর ব্রোঞ্জ ভাস্কর্য আগুনে জ্বালানোর দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক মাধ্যমে পোস্ট করছেন ওই ব্যাক্তি। মাদেইরার পুলিশ এখন হন্যে হয়ে খুঁজছে তাকে।

আগুন দেওয়ার এই ঘটনা রোনালদোর চোখে পড়েছে কি না সেটা নিশ্চিত হওয়া যায়নি। তবে হাজার গোলের দিকে দুরন্ত গতিতে ছুটতে থাকা পর্তুগিজ মহাতারকা যে মাঠে দারুণ সময় কাটাচ্ছেন সেটা নিশ্চিতই। সৌদি প্রো লিগে গতকাল রাতে দামাক এফসির বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে দ্বিতীয় গোলটি করেন আল নাসরের ফরোয়ার্ড। বর্ণাঢ্য ক্যারিয়ারে গোলসংখ্যা দাড়াল ৯৬০।

আল নাস্‌রের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩১ ম্যাচে রোনালদোর গোল হলো ১১৬টি। মরক্কোর আব্দেররাজাক হামদাল্লাহকে (১১৫) ছাড়িয়ে সৌদি আরবের ক্লাবটির হয়ে এককভাবে সফলতম বিদেশি গোলদাতা এখন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

দেশি-বিদেশি মিলিয়ে রোনালদোর ওপরে আছেন কেবল দুজন। ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত ২৭৯ ম্যাচে ১৩১ গোল করে তালিকার দুই নম্বরে মোহাম্মাদ আল সাহলাউই। ১৯৭৭ থেকে ১৯৯৮ পর্যন্ত ২৬৬ ম্যাচে ২৫৯ গোল করে চূড়ায় মাজেদ আবদুল্লাহ।

খেই হারানো লিভারপুলের দাপুটে জয়

১৬ ম্যাচে ১৬ গোল করে এবারের সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতাও রোনালদো। ১৫ ম্যাচে ১৪ গোল নিয়ে দুইয়ে আছেন আল আহলির ইংলিশ স্ট্রাইকার ইভান টনি। রোনালদোর গোল পাওয়া রাতে লিগে টানা চার ম্যাচে জয়হীন থাকার হতাশা পেছনে ফেলে টানা দ্বিতীয় জয় পেল আল নাস্‌র।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরার এমন কীর্তির আগেই ঘটে ভাষ্কর্যে আগুন দেওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনা। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তি ভাস্কর্যের ওপর দাহ্য পদার্থ ঢেলে অদ্ভুতভাবে র‌্যাপ মিউজিকের তালে নাচতে শুরু করে। নিজেকে ‘স্থানীয় ব্যাক্তি’ হিসেবে পরিচয় দেওয়া ওই ব্যাক্তি ভিডিওতে লিখেছেন, ‘এটি ঈশ্বরের শেষ সতর্কতা।’

এই ভাস্কর্যটি ২০১৪ সালে রোনালদো নিজে উন্মোচন করেছিলেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই রোনালদোর সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে, অনেকেই এটিকে মনোযোগ আকর্ষণের জন্য নেশার মতো এক কাণ্ড হিসেবে নেন। ভাস্কর্য স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়, যদিও আগুন দ্রুত নিভে যায়।

ওই অঞ্চলের কর্তৃপক্ষ দ্রুত তদন্ত শুরু করেছে। স্থানীয় পুলিশের একজন সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন যে সন্দেহভাজনকে ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে।এ ধরনের ঘটনা আগেও ঘটিয়েছেন তিনি। তবে এখনো তাকে ধরার চেষ্টা চলছে। সিআর সেভেন জাদুঘরের একজন মুখপাত্র জানান, বিষয়টি পুলিশ হেফাজতে এবং তিনি আর কোনো মন্তব্য করতে অস্বীকার করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রোনালদোর রেকর্ড সৌদিতে, ভাস্কর্যে আগুন পর্তুগালে

আপডেট সময় : ০৩:২৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬