ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে আবারও ইতিহাস গড়েছে স্বর্ণের দাম

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • / 64

বিশ্ববাজারে আবারও ইতিহাস গড়েছে স্বর্ণের দাম। সাম্প্রতিক সময়ে কিছুটা কমে আসার পর ঘুরে দাঁড়িয়ে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম আবারও ৪ হাজার ৯৫০ ডলার ছাড়িয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৩ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪ হাজার ৯৪৬ দশমিক ১ ডলারে। লেনদেনের এক পর্যায়ে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৯৬৭ দশমিক ৪৮ ডলার স্পর্শ করে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ বাড়ছে। এর ফলে বিনিয়োগকারীদের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দামও লাফিয়ে বাড়ছে।

সক্রিয় বাজার সিন্ডিকেট, চড়া সবজির বাজার

জ্যানার মেটালসের ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র মেটাল স্ট্র্যাটেজিস্ট পিটার গ্রান্ট বলেন, ভূ-রাজনৈতিক উত্তেজনা, ডলারের দুর্বলতা এবং চলতি বছরে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদ কমানোর প্রত্যাশা বৈশ্বিক অর্থনীতিতে ডি–ডলারাইজেশনের প্রবণতাকে আরও জোরালো করছে। এই পরিস্থিতি স্বর্ণের চাহিদাকে ধারাবাহিকভাবে বাড়িয়ে দিচ্ছে।

তিনি আরও বলেন, স্বল্পমেয়াদে স্বর্ণের দামে যেকোনো পতন বিনিয়োগকারীরা কেনার সুযোগ হিসেবে দেখবেন। তার মতে, খুব শিগগিরই প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে, এমনকি ৫ হাজার ১৮৭ দশমিক ৭৯ ডলারও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে অন্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। স্পট রুপার দাম বেড়ে প্রতি আউন্স ৯৬ দশমিক ৫৮ ডলারে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে। ট্রাডওর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবোরাস বলেন, স্বর্ণের তুলনায় রুপার মৌলিক ভিত্তি আরও আকর্ষণীয়। যদিও রুপা স্বর্ণের মতো রিজার্ভ সম্পদ নয়, তবুও নিরাপদ আশ্রয় হিসেবে বিনিয়োগকারীদের আগ্রহ এবং ডলারের দুর্বলতা থেকে এটি লাভবান হচ্ছে।

অন্যদিকে স্পট প্লাটিনামের দাম ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে রেকর্ড সর্বোচ্চ ২ হাজার ৬০১ দশমিক ০৩ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৯০০ দশমিক ৫৯ ডলারে পৌঁছেছে। সূত্র: রয়টার্স

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিশ্ববাজারে আবারও ইতিহাস গড়েছে স্বর্ণের দাম

আপডেট সময় : ০৩:১৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬