প্রবাসীদের শুধু কারিগরি দক্ষতা নয়, মানসিকভাবে গড়ে তুলতে হবে: ড. মঈন খান
- আপডেট সময় : ০৩:৫৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / 98
প্রবাসীদের শুধু কারিগরি দক্ষতা নয় বরং মানসিকভাবে দক্ষ করে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি আরও জানান, প্রবাসীদের শ্রম ও অর্থ আগামী নির্বাচন এবং দেশের অগ্রগতিতে সরকারকে এগিয়ে নিতে সহায়ক হবে বলে।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গ্লোবাল বাংলাদেশী এক্সপেট্রিয়েটস সামিট-২০২৬ এর উদ্যোগে আয়োজিত ‘প্রবাসীদের অধিকার এবং আজ ও আগামীর ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
‘যারা নারীর দিকে হাত বাড়াতে চায়, তাদের হাত শক্তভাবে ধরে ফেলব’
সভায় রেমিট্যান্স যোদ্ধারা কোনোভাবেই যেন প্রতারিত বা শোষণের শিকার না হন, সেদিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।
এছাড়া বাংলাদেশের অফিস আদালত বা বিদেশি দূতাবাসগুলোতে লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ, প্রবাসীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস কার্যকর করা এবং দেশের ভূমিদস্যুদের হাত থেকে প্রবাসীদের রক্ষা করার দাবি তুলে ধরা হয়।


























আগস্টে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, অক্টোবরে ভোটগ্রহণ: তথ্য উপদেষ্টা