‘যারা নারীর দিকে হাত বাড়াতে চায়, তাদের হাত শক্তভাবে ধরে ফেলব’
- আপডেট সময় : ০৩:৫৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / 85
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি দল এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে দিয়ে নারীর গায়ে হাত একসাথে চালাতে পারে না। নারীরা মায়ের জাতি। যারা নারীর দিকে হাত বাড়াতে চায়, আমরা তাদের হাত শক্তভাবে ধরে ফেলব।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সাতক্ষীরা জেলা জামায়াত আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনীর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সম্ভাবনা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার চারটি আসন থেকে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আগামীতে ইনসাফের বাংলাদেশ গড়তে হ্যাঁ প্রতীকে ভোট দিতে হবে ।
সাতক্ষীরা জেলা জামায়াত ইসলামের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় জামায়াত আমির আরও বলেন, স্বৈরাচার পতনের পর গণহারে মামলা বাণিজ্য করা হয়েছে। নিরীহ মানুষদের হয়রানি করা হয়েছে। জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে সাম্য, মানবিক ও ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে।





















হামের উপসর্গে একদিনে আরও ৫ জনের মৃত্যু