যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে প্রাণহানি বেড়ে ২৯, ফ্লাইট বাতিল ৫ হাজারের বেশি
- আপডেট সময় : ১০:৫৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / 87
শীতকালীন তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। তীব্র শীত ও ঝড়ের তাণ্ডবে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। গতকাল (সোমবার, ২৬ জানুয়ারি) বাতিল করা হয়েছে ৫ হাজারের বেশি ফ্লাইট।
এছাড়া, টেনেসি, মিসিসিপি, লুইজিয়ানা ও টেক্সাসের সাড়ে ৬ লাখেরও বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। নিউজ আওয়ারেরর তথ্য অনুযায়ী পশ্চিম, দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে ঝড়ের তাণ্ডব সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। মঙ্গলবার অন্তত ১৯টি অঙ্গরাজ্যে এক ফুটের বেশি তুষারপাতের পূর্বাভাষ দেয়া হচ্ছে। ডালাস, বোস্টন ও নিউইয়র্কে সবচেয়ে বেশি ফ্লাইট বিপর্যয়ের খবর পাওয়া যাচ্ছে। ঘন তুষারে ছেয়ে গেছে নিউইয়র্কের টাইম স্কয়ার।
এখনও পর্যন্ত যে প্রাণহানির তথ্য এসেছে এরমধ্যে ১০ জনই নিউ ইয়র্কের বাসিন্দা। রাস্তায় জমে থাকা বরফ সরাতে স্থানীয়দের পাশাপাশি কাজ করছে ন্যাশনাল গার্ড ও ইমার্জেন্সি ম্যানেজমেন্টের কর্মকর্তারা। আগামী সপ্তাহান্তে আরও একটি তুষারঝড় আঘাত হানার পূর্বাভাস দিচ্ছে মার্কিন আবহাওয়া দপ্তর।
যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে লণ্ডভণ্ড জনজীবন: নিহত ১১
দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সোমবার সকালে প্রায় ৮ লাখ মানুষ বিদ্যুৎবিহীন ছিল, যার মধ্যে টেনেসিতে ২ লাখ ৫০ হাজার এবং মিসিসিপিতে ১ লাখ ৪০ হাজার গ্রাহক। তবে বিকেলের মধ্যে এই সংখ্যা কমে প্রায় ৭ লাখে নেমেছে। মিসিসিপির কিছু এলাকায় ঝড়ের কারণে ব্যাপক ক্ষতির তথ্য পাওয়া গেছে, এবং উদ্ধারকাজের জন্য অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে।
মিসিসিপি বিশ্ববিদ্যালয় জানিয়েছে, অক্সফোর্ড ক্যাম্পাসে ক্লাস বন্ধ থাকবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। কারণ, চলমান তীব্র শীত এবং পুনরুদ্ধার কার্যক্রম চলছে। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ক্যাম্পাস, শহর ও জেলার বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়া, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বরফ পড়া এবং বিপজ্জনক রাস্তাঘাটের পরিস্থিতি বিরাজ করছে।
এ সময় যাতায়াতও ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। রোববার একদিনে সাড়ে ১০ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে এবং সোমবার প্রায় ৫ হাজার ফ্লাইট বাতিল ছিল। এনডব্লিউএস জানিয়েছে, নিউ ইংল্যান্ডের কিছু অংশে তুষারপাত চললেও দেশের কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলে তুষারপাত শেষ হয়েছে। ম্যাসাচুসেটসে সপ্তাহান্তে সর্বোচ্চ ৫১ সেমি এবং পেনসিলভানিয়ায় ৫৮ সেমি তুষারপাত রেকর্ড করা হয়েছে।
নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সোমবার বন্ধ ছিল। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি, স্মিথসোনিয়ান মিউজিয়াম ও ন্যাশনাল জু, এবং সরকারি স্কুলগুলো রিমোট ক্লাসে স্থগিত ছিল। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহজুড়ে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকবে।
এদিকে এনডব্লিউএস জানিয়েছে, এই সপ্তাহ শেষে আবারও পূর্বাঞ্চলে একটি বড় তুষারঝড়ের সম্ভাবনা রয়েছে, তবে এখনও বিস্তারিত জানা যায়নি। কেন্টাকি গভর্নর অ্যান্ডি বেসিয়ারও সতর্ক করেছেন, বিপজ্জনক ঠান্ডা চলমান থাকতে পারে এবং বুধবার সকাল থেকে তাপমাত্রা আরও কমতে পারে যাবে। এ সময় সবাইকে ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান


























Trump says US gave Iran ‘a week off’ for funeral of Iran’ late supreme leader amid stalled talks