হিন্দু-মুসলমান বেঁধেছে জোট, ধানের শীষে দেবে ভোট: ফখরুল
- আপডেট সময় : ০৫:০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / 98
হিন্দু সম্প্রদায়ের ভোটাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় আশ্বাস দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবাই নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন, যাকে খুশি তাকে ভোট দেবেন। ভোট দিয়ে বাড়ি ফেরা পর্যন্ত আমাদের লোকজন আপনাদের সঙ্গে থাকবে। আপনাদের গায়ে কেউ হাত দিতে পারবে না।
তিনি বলেন, সেই কারণেই আজ মাঠে ছেলেরা স্লোগান দিচ্ছে—‘হিন্দু মুসলমান বেঁধেছে জোট, ধানের শীষে দেবে ভোট।’
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নের মিলনপুর এলাকায় এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, অনেক হিন্দু ভাই-বোন তাকে জানিয়েছেন তারা ভোট দিতে পারবেন কিনা—এ নিয়ে শঙ্কা আছে। তাদের উদ্দেশে তিনি জোর দিয়ে বলেন, “ভয় পাবেন না। ভোট দেওয়া আপনাদের সাংবিধানিক অধিকার।
বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন জামায়াত আমির: রেজাউল করিম
সভায় উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে একটি ইলেকট্রিশিয়ান ট্রেনিং ভোকেশনাল ইনস্টিটিউট গড়ে তোলা হবে, যাতে ছেলে-মেয়েরা কারিগরি শিক্ষা নিয়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায় এবং দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে।
ভোটারদের উদ্দেশে আবেগী আবেদন জানিয়ে তিনি বলেন, ‘এটাই সম্ভবত আমার শেষ নির্বাচন। আমি আপনাদের পরিচিত মানুষ। তাই আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে পাশে থাকবেন।’
তিনি আরও বলেন, আসুন সবাই মিলে দেশ গড়ি, আমাদের বংশধর ও ছেলে মেয়েদের সুন্দর ভবিষ্যৎ গড়ি।
এ সময় তিনি মরহুম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে বলেন, ‘আল্লাহ তাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে কবুল করুন—এই দোয়া করি।’
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন বিএনপি মহাসচিব।

























রাজশাহীর সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা