ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরবর্তী বিপ্লব হবে মিডিয়া ও প্রশাসনের বিরুদ্ধে: হাসনাত আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / 87
104

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘পরবর্তী বিপ্লব হবে মিডিয়া ও প্রশাসনের বিরুদ্ধে বিপ্লব।’ আজ শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সময়, একাত্তর আর ডিবিসি আবারও দালালী শুরু করেছে। হাত বদল হয়েছে কিন্তু দালালদের চরিত্র বদল হয়নি। এদের আবারও কাঠগড়ায় দাড় করাবো ইনশাআল্লাহ।’

ক্ষমতায় না গেলেও কুমিল্লাকে বিভাগ করতে বাধ্য করা হবে: জামায়াত আমির

বিএনপিকে ইঙ্গিত করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘লাগামহীন কর্মীদের সামলাতে না পারলে তারেক রহমানের অধঃপতন অতি নিকটে।’

ভোটারদের উদ্দেশে এই এনসিপি নেতা বলেন, ‘নির্বাচিত হলে পাঁচ বছর বিনা পয়সায় আপনাদের সেবা করব। আমি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ওয়াদা খেলাফ করব না। নিজে দুর্নীতি করব না। আমার আওতাধীন কাউকে দুর্নীতি করার সুযোগ দেব না।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পরবর্তী বিপ্লব হবে মিডিয়া ও প্রশাসনের বিরুদ্ধে: হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় : ১১:৩৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬