ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:০০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / 40

অস্ট্রেলিয়ান ওপেনে কোর্টে নামলেই যেন ফাইনাল নিশ্চিত আরিনা সাবালেঙ্কার। গতকাল বৃহস্পতিবার সেমিফাইনালে ইউক্রেনের এলিনা সভিতোলিনাকে হারিয়ে টানা চতুর্থবারের মতো ফাইনাল নিশ্চিত করলেন বিশ্ব টেনিসের এক নম্বর তারকা।

মেলবোর্নের রড লেভার অ্যারেনায় সেমিফাইনালে সভিতোলিনাকে সরাসরি ৬-২, ৬-৩ সেটে হারান সাবালেঙ্কা। ওপেন যুগে নারীদের এককে টানা চারবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠা মাত্র তৃতীয় খেলোয়াড় হলেন বেলারুশিয়ান এই তারকা।

এর আগে এই কীর্তি গড়েছিলেন ইভন গুলাগং ও মার্টিনা হিঙ্গিস।

এবারের টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটি সেটও হারেননি সাবালেঙ্কা। উন্মুক্ত যুগে অস্ট্রেলিয়ান ওপেনে কোনো সেট না হারিয়ে তৃতীয়বারের মতো উঠলেন তিনি। এই তালিকায় ইভন গুলাগং ও স্টেফি গ্রাফ চারবার করে ফাইনালে উঠেছেন।

চ্যাম্পিয়ন ট্রফি সমর্থকদের উৎসর্গ করলেন সাবিনা

ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিলেন সাবালেঙ্কা। প্রথম সেটে শক্তিশালী শটের সামনে টিকতে পারেননি ১২ নম্বর বাছাই সভিতোলিনা। দ্বিতীয় সেটে এক পর্যায়ে ব্রেক পয়েন্টের সুযোগ পেলেও শেষ পর্যন্ত ম্যাচ নিজের করে নেন সাবালেঙ্কা।

ম্যাচ শেষে সাবালেঙ্কা বলেন, ‘বিশ্বাসই করতে পারছি না। দারুণ অর্জন, কিন্তু কাজ এখনও শেষ হয়নি। সে (সভিতোলিনা) পুরো সপ্তাহ জুড়ে দারুণ খেলেছে। ম্যাচ জিতে খুব খুশি।’

এদিন ম্যাচ শেষে হাত মেলাননি সাবালেঙ্কা ও সভিতোলিনা। ম্যাচ শুরুর আগেই দর্শকদের জানিয়ে দেওয়া হয়েছিল, এই দুই খেলোয়াড়ের মধ্যে কোনো হাত মেলানো হবে না।

মূলত ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রুশ ও বেলারুশিয়ান খেলোয়াড়দের সঙ্গে করমর্দন এড়িয়ে চলছেন ইউক্রেনের টেনিস খেলোয়াড়রা। সেই নীতির ব্যতিক্রম হয়নি মেলবোর্নের এই ম্যাচেও। বেলারুশিয়ান সাবালেঙ্কার বিপক্ষে তাই নেটে হাত মেলাননি ইউক্রেনের সভিতোলিনা।

গত বছর ফাইনালে ম্যাডিসন কিজের কাছে হারের পর এবার শিরোপা পুনরুদ্ধারের সুযোগ পাচ্ছেন সাবালেঙ্কা।

এবার জিতলে অস্ট্রেলিয়ান ওপেনে সাবালেঙ্কার তৃতীয় এবং ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা হবে। শিরোপা নির্ধারণী ম্যাচে শনিবার সাবালেঙ্কা মুখোমুখি হবেন জেসিকা পেগুলা অথবা এলেনা রিবাকিনার মধ্যে জয়ী খেলোয়াড়ের।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কা

আপডেট সময় : ১২:০০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬