নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ডেই হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০২:২৯:২১ অপরাহ্ন, রোববার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / 128
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ডেই হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রামে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে একথা জানান তিনি।
উপদেষ্টা বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড অনেক পুরনো শব্দ। কিছু কিছু শব্দ আছে যেগুলো সব সময় ব্যবহার হয়। কেউ বলবে ফিল্ড লেভেল, কেউ বলবে ফিল্ড লেভেল না। কিন্তু আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি। নির্বাচনটা লেভেল প্লেয়িং ফিল্ডেই হবে।’
নারীবিদ্বেষী পোস্ট সমাজকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেয়ার প্রচেষ্টা: মাহদী আমিন
নির্বাচনের সময় ইন্টারনেটের ব্যবহার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা হলো এটা খোলা থাকবে। ইন্টারনেট যদি কেউ বন্ধ করে, আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো।’
নির্বাচনের নিরাপত্তা নিয়ে উপদেষ্টা বলেন, ‘ভোটকেন্দ্র নিরাপদ থাকবে। কোনো ধরনের অসুবিধা হবে না।’
ট্যাগস :
নির্বাচন




















হামের উপসর্গে একদিনে আরও ৫ জনের মৃত্যু