ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, রোববার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে কোনোভাবেই ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান: শেহবাজ শরীফ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 277
292

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান কোনোভাবেই ভারতের বিপক্ষে খেলবে না বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে আমরা কোনোভাবেই খেলবো না। ক্রিকেটে ভারতের যে নীতি সেটি অগ্রহণযোগ্য। আমরা বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছি।

গতকাল (বুধবার, ৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে নিজের দেশের ক্রিকেট বোর্ডের অবস্থান পরিষ্কার করেন।

বাংলাদেশ-পাকিস্তানের প্রশংসা, ভারতকে ধুয়ে দিলেন ইংল্যান্ড কিংবদন্তি

বৈঠকে শাহবাজ শরিফ বলেন, ‘ক্রীড়াঙ্গনে রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়। পাকিস্তান সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অত্যন্ত ভেবে-চিন্তেই এ সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি।’

আইসিসি কর্তৃক বাংলাদেশ দলকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়ার ঘটনার প্রেক্ষিতেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।

এর আগে, বাংলাদেশ সরকার নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে জাতীয় ক্রিকেট দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানিয়ে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। তবে আইসিসি বোর্ড সভায় বোর্ডের সদস্যদের অসমর্থনে সেই প্রস্তাব নাকচ হয়ে যায় এবং বাংলাদেশেরে পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়। সেই বোর্ড সভাতেও বাংলাদেশকে সমর্থন দিয়েছিল পাকিস্তান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপে কোনোভাবেই ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান: শেহবাজ শরীফ

আপডেট সময় : ১১:১৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬