ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা ১৪ ও ১৬ আসন অধিক ঝুঁকিপূর্ণ: সেনাবাহিনী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 92
115

ঢাকা ১৪, ১৬ ও ১৮ আসনের মধ্যে ১৮ শতাংশ ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, তবে এরমধ্যে ১৪ ও ১৬ আসনকে অধিক ঝুঁকিপূর্ণ বলে অবিহিত করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর।

আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে ইনডোর স্টেডিয়ামে জাতীয় সংসদ নির্বাচন ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের সার্বিক নিরাপত্তা ও নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি নিয়ে এ কথা বলেন তিনি।

এসময়ে তিনি আরও বলেন, ‘নিরাপত্তা নিশ্চিতে ভোটারদের নির্বিঘ্নে আসা যাওয়ার বিষয়ে সজাগ রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ হিসেবে ভোটকেন্দ্র চিহ্নিত করে সে হিসেবেই ব্যবস্থা নেয়া হচ্ছে।’

জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান

অন্যদিকে, নির্বাচনকালীন পেশাদারিত্ব বজায় রেখে নিউজ কাভার করতে সাংবাদিকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘যেকোনো বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য পেলে তা প্রাথমিক যাচাই না করে উসকানি দেয়া উচিত হবে না। নির্বাচনে প্রার্থীদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও নিরাপত্তা দেবে সেনাবাহিনী। এছাড়া, সংবাদ কর্মীদের কোথাও ঝুঁকি মনে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোের অনুরোধও করেন ক্যাম্প কমান্ডার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢাকা ১৪ ও ১৬ আসন অধিক ঝুঁকিপূর্ণ: সেনাবাহিনী

আপডেট সময় : ০৪:০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬