ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের হাতেই দেশ তুলে দিতে চাই: জামায়াত আমির

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৪:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 77

তরুণ প্রজন্মের হাতেই আগামীর নতুন বাংলাদেশ তুলে দিতে কাজ করছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, জুলাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে একটি ঐক্যবদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায় তার দল। সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন।

তরুণদের নেতৃত্বে নতুন দিনের স্বপ্ন জামায়াত আমির তার ভাষণে আবরার ফাহাদ, আবু সাঈদ, মুগ্ধ এবং তাদের সহযোদ্ধাদের সাহসিকতার প্রশংসা করেন। তিনি বলেন, ক্ষমতাবানদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হিম্মত সবার থাকে না, যা এই সাহসী সন্তানেরা দেখিয়েছে। আমি এই দেশ সময়ের সাহসী সন্তানদের হাতেই তুলে দিতে চাই। তারাই এ দেশের ভবিষ্যৎ রচনা করবে।

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি সানাউল্লাহ

তিনি আরও বলেন, এমন একটি বাংলাদেশ গড়তে হবে যেখানে কেবল পারিবারিক পরিচয়ের জোরে কেউ দেশের শাসনভার গ্রহণ করতে পারবে না। রাষ্ট্র হবে সবার এবং সরকার হবে জনগণের।

নিরাপত্তা, সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠায় গণভোটের ওপর গুরুত্বারোপ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, রাষ্ট্রের মৌলিক সংস্কারের লক্ষ্যে সরকার কিছু পদক্ষেপ নিলেও তা পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়নি। সংস্কার প্রক্রিয়া পূর্ণতা দিতে এবং নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রয়োজন।

বিগত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনকে ‘তামাশা’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, জনগণের ভোটাধিকার হরণের ফলেই রক্তাক্ত জুলাইয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল। তিনি অভিযোগ করেন, একটি মহল নিজেদের অপকর্ম ঢাকতে দেশের কাঙ্ক্ষিত পরিবর্তনের বিরোধিতা করছে।

ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। তিনি বলেন, অতীতের শাসকরা নিজেদের রাষ্ট্রের মালিক মনে করে দলীয় ও ব্যক্তিগত স্বার্থে সম্পদ ব্যবহার করেছে। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে দাবি আদায়ের জন্য জনগণকে আর রাস্তায় নেমে রক্ত দিতে হবে না। আমরা আর কোনো রক্তাক্ত জুলাই চাই না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তরুণদের হাতেই দেশ তুলে দিতে চাই: জামায়াত আমির

আপডেট সময় : ০৭:৫৪:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬