কিছু আসন ঝুঁকিপূর্ণ থাকলেও নির্বাচনের পরিবেশ ইতিবাচক: ইইউ পর্যবেক্ষক
- আপডেট সময় : ০১:৫১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / 79
কিছু ঝুঁকিপূর্ণ আসন থাকলেও বাংলাদেশের নির্বাচনের পরিবেশ ইতিবাচক এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ দলের প্রধান ইভার্স ইজাবস।
আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) সকালে স্বল্পমেয়াদী পর্যবেক্ষকদের নিয়ে করা এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
নির্বাচনি হাওয়ায়; ঈদের আমেজকেও হার মানিয়েছে
ইভার্স ইজাবস বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন একটি অংশগ্রহণমূলক নির্বাচনে জোর দিচ্ছে, যেখানে সংখ্যালঘু ও নারীরা অংশ নেবে। এবারের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড ২০০ জনেরও বেশি পর্যবেক্ষক কাজ করছে।’
তিনি আরও বলেন, জাতিসংঘের নীতিমালা ও নিরপেক্ষতা বজায় রেখে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক দেশের বিভিন্ন প্রান্তে কাজ করবে।
এছাড়া স্বল্পমেয়াদি পর্যবেক্ষকরা ভোটগ্রহণ, গণনা ও ফলাফল একীভূত করার প্রক্রিয়া সরাসরি যাচাই করবেন এবং নির্বাচনের পর তাদের পর্যবেক্ষণের ফলাফল ১৪ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।





















১৭ দিনে রেমিট্যান্স এল ২৩ হাজার কোটি টাকা