ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ সরকারের আমলের ২০ হাজার অস্ত্র জমা পড়েনি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 85

আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৈধ আগ্নেয়াস্ত্রের ওপর কড়াকড়ি আরোপ করেছে অন্তর্বর্তী সরকার।

সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সারা দেশে ২৭ হাজার ৯৯৫টি লাইসেন্স করা অস্ত্র জমা হলেও এখনো ২০ হাজার ২৮৮টি অস্ত্র জমা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দেশে ব্যক্তির নামে মোট ৪৮ হাজার ২৮৩টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল। গত ১৮ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৩১ জানুয়ারির মধ্যে সব বৈধ অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেয়। নির্দেশনায় স্পষ্টভাবে জানানো হয়েছিল যে, নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সব পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকে কি দেখা যাবে?

তথ্য অনুযায়ী জমা না হওয়া আগ্নেয়াস্ত্রের একটি বড় অংশই বিগত আওয়ামী লীগ সরকারের মেয়াদে লাইসেন্সপ্রাপ্ত। এসব অস্ত্রের মালিকদের অনেকেই বর্তমানে বিদেশে অবস্থান করছেন অথবা দেশের ভেতরে আত্মগোপনে আছেন। গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে থানা থেকে লুট হওয়া এবং জমা না হওয়া অস্ত্রের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন আইজিপি বাহারুল আলম। তিনি বলেন, যেকোনো অবৈধ বা অননুমোদিত অস্ত্রই নিরাপত্তার জন্য হুমকি। অবৈধ পথে দেশে আসা অস্ত্র এবং জমা না হওয়া আগ্নেয়াস্ত্র মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগ সরকারের আমলের ২০ হাজার অস্ত্র জমা পড়েনি

আপডেট সময় : ০৩:৪৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬