ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন মমতার

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 112
133

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় তিনি তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগাম রমজান মোবারকও জানিয়েছেন তিনি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মমতা একথা জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের নির্বাচনে এই বিপুল জয়ের জন্য আমার তারেক ভাইকে অভিনন্দন জানাই। তার দলকে ও অন্যান্য দলকেও অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।’

মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘আমাদের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।’

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীন। একইসঙ্গে তারা বিএনপির নতুন সরকারের সঙ্গে কাজ করারও আগ্রহ প্রকাশ করেছে।

শুক্রবার এক ফেসবুক পোস্টে চীনা দূতাবাস এ দেশের নতুন সরকারের সাথে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে। সেই সাথে চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচিত হওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়েছে পোস্টটিতে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমকে ব্যাপকহারে উদ্ধৃত করে বিএনপির বিজয়ের সম্ভাবনার কথা বলা হয়েছে।

২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদার ও বিনিয়োগ বাড়ায় বেইজিং। প্রতিরক্ষা ও চিকিৎসা খাতে সহিযোগিতাও বাড়িয়েছে দুই দেশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন মমতার

আপডেট সময় : ০৫:৫৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬