ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়–রাশ্মিকার বিয়ে কি পাকা?

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 122
149

দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা এবং রাশ্মিকা মন্দন্নাকে ঘিরে বিয়ের জল্পনা ক্রমেই তুঙ্গে উঠছে। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় তাঁদের কথিত বিয়ের আমন্ত্রণপত্র ভাইরাল হওয়ার পর, এবার সামনে এসেছে বিজয়ের সজ্জিত বাড়ির ছবি। আর সেই ছবিই অনুরাগীদের মনে প্রায় নিশ্চিত করে দিয়েছে- এবার বুঝি সত্যিই চার হাত এক হতে চলেছে!

পাপারাৎজিদের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, বিজয় দেবেরাকোন্ডার বাড়িটি তিন দিক থেকে ঝলমলে আলোর মালায় মোড়া। বাড়ির চারপাশে নানান রঙের ফুলের সজ্জা, গাছের গায়ে ঝুলছে লাইটের ঝালর। ভারতীয় সংস্কৃতিতে বিয়ের আগে বর-কনের বাড়ি এভাবে সাজানো একটি প্রচলিত রীতি। ফলে স্বাভাবিকভাবেই ভক্তদের মনে প্রশ্ন জেগেছে- তাহলে কি সত্যিই শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন এই জুটি?

যদিও এই বিষয়ে বিজয় বা রাশ্মিকা কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবুও অনলাইনে ভাইরাল হওয়া আমন্ত্রণপত্রে উল্লেখ রয়েছে যে, আগামী ২৬ ফেব্রুয়ারি একটি ছোট ও অন্তরঙ্গ অনুষ্ঠানে তাঁদের বিবাহ সম্পন্ন হবে। এরপর ৪ মার্চ হায়দরাবাদে একটি জাঁকজমকপূর্ণ আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে।

আগামী বছরের প্রথমেই সাত পাকে বাঁধা পড়বেন বিজয়-রাশ্মিকা!

ভাইরাল হওয়া সেই আমন্ত্রণে লেখা ছিল, “আমাদের জীবনের এক বিশেষ মুহূর্তে আপনাকে পাশে পেতে চাই। পরিবারের ভালোবাসা ও আশীর্বাদে, ২৬.০২.২৬ তারিখে আমরা একটি ছোট ও ব্যক্তিগত অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হব। এই নতুন অধ্যায়ের সূচনায় আপনাদের উপস্থিতি ও আশীর্বাদ আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।” চিঠির ভাষা ছিল আন্তরিক এবং আবেগঘন, যা ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়।

ছবি প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। একজন অনুরাগী লিখেছেন, “অভিনন্দন কিউটিস ❤️”, আরেকজনের মন্তব্য, “আমি উত্তেজনায় চিৎকার করছি!” এমন অসংখ্য প্রতিক্রিয়ায় ভরে উঠেছে কমেন্ট সেকশন।

এদিকে, বুধবার রাতে মুম্বই বিমানবন্দরে দেখা যায় রাশ্মিকাকে। ফুলেল প্রিন্টের একটি কর্ড সেট পরে দ্রুতগতিতে বিমানবন্দরের ভেতর দিয়ে যেতে দেখা যায় তাঁকে। অনেকের মতে, বিয়ের প্রস্তুতি ঘিরেই হয়তো তাঁর এই ব্যস্ততা। সব মিলিয়ে, জল্পনা-কল্পনা এখন চরমে। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিজয় ও রশ্মিকার নীরবতা যেন রহস্য আরও ঘনীভূত করছে। এখন দেখার, সত্যিই কি উদয়পুরে বাজতে চলেছে বিয়ের সানাই, নাকি সবটাই কেবল গুঞ্জন?

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিজয়–রাশ্মিকার বিয়ে কি পাকা?

আপডেট সময় : ০২:৩৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬