ইন্টারকে বিদায় করে নরওয়ের ক্লাবের ইতিহাস
- আপডেট সময় : ০২:০০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 60
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে অন্যতম বড় অঘটন ঘটিয়ে শেষ ষোলোয় উঠেছে নরওয়ের ক্লাব বোদো/গ্লিম্ট। গতবারের রানার্স-আপ ইন্টার মিলানকে বিদায় করে প্রথমবারের মতো এই পর্যায়ে জায়গা করে নিয়েছে তারা।
মঙ্গলবার রাতে দ্বিতীয় লেগে ২-১ গোলের জয়ে ইতালিয়ান জায়ান্টদের স্বপ্ন ভেঙে দেয় বোদো/গ্লিমট। প্রথম লেগে ৩-১ গোলে হেরেছিল ইন্টার। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে এগিয়ে থেকে পরের রাউন্ড নিশ্চিত করেছে বোদো/গ্লিমট।
ব্রুকের রেকর্ডগড়া সেঞ্চুরিতে উড়ে গেল পাকিস্তান
ঘরের মাঠ সান সিরোতে ইন্টার প্রথমার্ধে একের পর এক আক্রমণ চালালেও গোলকিপার নিকিতা হাইকিনের দৃঢ়তায় বারবার ব্যর্থ হয়। ফেদেরিকো দিমারকো ও দাভিদে ফ্রাত্তেসির শট দারুণভাবে ঠেকান তিনি।
৫৮ মিনিটে জেন্স পেটার হাউগের গোলে এগিয়ে যায় বোদো/গ্লিমট। ওলে দিদরিক ব্লমবার্গের শট ইয়ান সোমার ঠেকালেও ফিরতি বলে ভলিতে জাল খুঁজে নেন হাউগে। এটি ছিল এ মৌসুমে তার ষষ্ঠ গোল। এক মৌসুমে কোনো নরওয়েজিয়ান ক্লাবের হয়ে সর্বোচ্চ।
৭২ মিনিটে হাউগের পাস থেকে ব্যবধান বাড়ান হাকন এভিয়েন। চার মিনিট পর আলেসান্দ্রো বাস্তোনি একটি গোল শোধ দিলেও ম্যাচে ফেরার মতো শক্তি আর ছিল না ইন্টারের।
১৯৮৭-৮৮ মৌসুমে লিলেস্ট্রোমের পর ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় নকআউট পর্ব পেরোনো প্রথম নরওয়েজিয়ান দল এখন বোদো/গ্লিম্ট। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ হবে ম্যানচেস্টার সিটি অথবা স্পোর্টিং লিসবন।






















এখন নতুন করে আরেকটি শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে: মির্জা ফখরুল