তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া-৬ আসনে লড়বেন বিএনপির বাদশা

- আপডেট সময় : ১১:১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 276
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে দলের প্রার্থী করা হয়েছে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে। আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) বিএনপির পক্ষ থেকে রেজাউল করিম বাদশাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। রেজাউল করিম বাদশা বগুড়া জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।
গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে ইসির সংশোধনী গেজেট প্রকাশ
এর আগে গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল এ দুই আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বগুড়া জেলা বিএনপির দীর্ঘদিনের সাংগঠনিক নেতা রেজাউল করিম বাদশা জেলা রাজনীতিতে প্রভাবশালী হিসেবে পরিচিত। দলীয় কার্যক্রম, আন্দোলন–সংগ্রাম ও সংগঠন সম্প্রসারণে তার ভূমিকার কারণে স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে দলীয় নেতারা জানিয়েছেন।


























