ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনারের দায়িত্ব পেলেন মো. সরওয়ার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 228
242

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে নতুন কেউ নিয়োগ না পাওয়া পর্যন্ত ডিএমপির দৈনন্দিন কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ারকে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শেখ মো. সাজ্জাত আলী ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির ৩৮তম কমিশনার হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। চুক্তি অনুযায়ী তার মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত থাকলেও নির্ধারিত সময়ের আগেই তিনি সরে দাঁড়ালেন।

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা নিবেদন

শেখ মো. সাজ্জাত আলী বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের একজন কর্মকর্তা। ২০১৬ সালের নভেম্বরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি থাকাকালীন তাকে চাকরিচ্যুত করা হয়েছিল।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার তাকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল করে এবং ডিএমপি কমিশনারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করে।

বর্তমানে মো. সরওয়ারকে ডিএমপির অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নতুন কমিশনার যোগদান না করা পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। সরকারের পক্ষ থেকে দ্রুতই নতুন ডিএমপি কমিশনারের নাম ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনারের দায়িত্ব পেলেন মো. সরওয়ার

আপডেট সময় : ১০:৫৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬