ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিমন্ত্রীর ‘গার্ড অব অনারে’ পৌঁছানোর পথে পুলিশের গাড়ি দুর্ঘটনায় ৮ আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 175
193

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে ‘গার্ড অব অনার’ জানাতে যাওয়ার পথে পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানা যায়। এ ঘটনায় অন্তত ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর খবর পেয়ে আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশের পাশে সৌদিসহ বিভিন্ন মুসলিম দেশ

আহতরা হলেন— এএসআই নিজাম, কনস্টেবল জহির রায়হান, আব্দুল সালাম, মাইনুল হাসান, শরিফ, মহিউদ্দিন, মেহেদী হাসান এবং নায়েক জুয়েল মিয়া।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক জানান, সকালে প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে শুভেচ্ছা জানানোর জন্য জেলা পুলিশ লাইনস থেকে পুলিশ সদস্যদের নিয়ে একটি গাড়ি বাঞ্ছারামপুরের উদ্দেশে রওনা হয়। পথে গাড়িটি ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

এরপর আহতদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

প্রতিমন্ত্রীর ‘গার্ড অব অনারে’ পৌঁছানোর পথে পুলিশের গাড়ি দুর্ঘটনায় ৮ আহত

আপডেট সময় : ০৫:০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬