ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে সংঘাতে তিন মার্কিন সেনা নিহত, আহত ৫

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৪:০০ অপরাহ্ন, রোববার, ১ মার্চ ২০২৬
  • / 45

ইরানের সঙ্গে চলমান সংঘাতে তিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এ ছাড়া আরও পাঁচ মার্কিন সেনা গুরুতর আহত হয়েছেন। খবর আল জাজিরার।

মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইরানে চলমান অভিযানে তিন সেনা নিহত ও বেশ কয়েকজন সেনা সদস্য স্প্লিন্টারের আঘাত এবং মাথায় আঘাত পেয়েছেন। তারা বর্তমানে সুস্থ হয়ে পুনরায় কর্তব্যে ফেরার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। অভিযান এখনো চলছে এবং আমাদের পাল্টা ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘পরিস্থিতি বর্তমানে পরিবর্তনশীল। তাই পরিবারের প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের নিহত সেনাদের পরিচয়সহ বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করছি না। নিকটাত্মীয়দের অবহিত করার ২৪ ঘণ্টা পর এসব তথ্য জানানো হবে।’

মার্কিন বিমানবাহী রণতরীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করে, তারা মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে ক্ষেপণাস্ত্রগুলো রণতরীতে আঘাত হানেনি বলে দাবি করেছেন এক মার্কিন কর্মকর্তা।

প্রসঙ্গত, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। এতে খামেনিসহ ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর প্রাণ হারান।

হামলায় বেসামরিক হতাহতের সংখ্যাও বেড়েছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন।

যৌথ হামলার জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনার হামলা চালাচ্ছে ইরান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইরানের সঙ্গে সংঘাতে তিন মার্কিন সেনা নিহত, আহত ৫

আপডেট সময় : ১১:৩৪:০০ অপরাহ্ন, রোববার, ১ মার্চ ২০২৬