ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের হামলার তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা, নাগরিকদের বাঙ্কারে থাকার নির্দেশ ইসরায়েলের

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৪:০১ অপরাহ্ন, রোববার, ১ মার্চ ২০২৬
  • / 121
141

ইরানের নতুন দফা হামলার প্রেক্ষাপটে নাগরিকদের কঠোর নিরাপত্তা নির্দেশনা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত স্থানের অবস্থান প্রকাশ না করার পাশাপাশি কর্তৃপক্ষের নির্দেশ না পাওয়া পর্যন্ত সবাইকে বাঙ্কারে থাকার আহ্বান জানানো হয়েছে। চলমান পাল্টাপাল্টি হামলায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই এই নির্দেশনা দেয়া হলো।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরানের পাল্টা হামলা অব্যাহত থাকার মধ্যেই ইসরায়েলের সেনাবাহিনী নাগরিকদের সতর্ক করে বলেছে, ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত স্থানের অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোথাও প্রকাশ করা যাবে না।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া নতুন এক পোস্টে সেনাবাহিনী আরও জানিয়েছে, কর্তৃপক্ষের নির্দেশ না পাওয়া পর্যন্ত বাসিন্দাদের বাঙ্কারেই অবস্থান করতে হবে। বিবৃতিতে বলা হয়, ‘যদি কোনও সতর্কবার্তা না পান, তাহলে সুরক্ষিত স্থানের কাছাকাছি অবস্থান করুন।’

ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে ইরান

এদিকে মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের নতুন দফা হামলার খবর পাওয়া গেছে, আর এই হামলার বেশিরভাগ লক্ষ্যবস্তুই ইসরায়েলে।

এর আগে আল জাজিরা জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এই হামলা চালিয়েছে।

চলমান প্রতিশোধমূলক অভিযানের ষষ্ঠ দফায় এই হামলা চলানো হয়। আইআরজিসি বলেছে, তারা ইসরায়েল ও এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ‘বিস্তৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালিয়েছে।

তাদের দাবি, মোট ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেল নফ বিমানঘাঁটি, তেল আবিবের হা-কিরিয়া এলাকায় অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর এবং একই শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স লক্ষ্য করে আঘাত হানা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইরানের হামলার তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা, নাগরিকদের বাঙ্কারে থাকার নির্দেশ ইসরায়েলের

আপডেট সময় : ০১:০৪:০১ অপরাহ্ন, রোববার, ১ মার্চ ২০২৬