আজারবাইজানে ড্রোন হামলার বিষয়টি অস্বীকার করেছে ইরান

- আপডেট সময় : ১০:৩০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / 67
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজারবাইজানে ড্রোন হামলা চালানোর জন্য ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ করেছেন, যা ইরানকে দায়ী করেছে।
আজারবাইজানের প্রেসিডেন্ট জেইহুন বায়রামভের সঙ্গে ফোনালাপে আরাগচি আজারবাইজানের ওপর হামলা চালানোর বিষয়টি অস্বীকার করেছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, তিনি জনমতকে বিভ্রান্ত করতে এবং প্রতিবেশীদের সঙ্গে ইরানের সুসম্পর্ক ধ্বংস করতে এ ধরনের হামলায় ইসরাইলি সরকারের ভূমিকার নিন্দা জানান।
ইরান সীমান্তের কাছে আজারবাইজানের নাখচিভান এলাকায় দুপুরে ড্রোন হামলায় চারজন আহত হয়েছেন।
ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বৃহস্পতিবার দুপুরের দিকে অন্তত দুটি ড্রোন ইরান সীমান্ত পেরিয়ে আজারবাইজানের ছিটমহল নাখচিভানে প্রবেশ করে। একটি ড্রোন নাখচিভান বিমানবন্দরের টার্মিনাল ভবনে এবং অন্যটি শেকারাবাদ গ্রামের একটি স্কুলের কাছে আঘাত হানে। এতে বিমানবন্দরের ক্ষয়ক্ষতির পাশাপাশি দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
হামলার প্রতিবাদে বাকুতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে আজারবাইজান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই হামলার জবাব দেওয়া হবে। সার্বভৌমত্ব রক্ষা এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আজারবাইজানের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল তাদের ভূখণ্ড ব্যবহার করে তেহরানে হামলা চালাতে পারে বলে দীর্ঘদিন ধরে আশঙ্কা প্রকাশ করে আসছে ইরান। যদিও গত জুনে আজারবাইজানের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না বলে তেহরানকে আশ্বস্ত করেছিল বাকু। এছাড়া ইরানের মোট জনসংখ্যার বড় অংশ (প্রায় ১ কোটি) জাতিগতভাবে আজারবাইজানি হওয়ায় তেহরান সব সময় সেখানে বিচ্ছিন্নতাবাদী মনোভাব নিয়ে সতর্ক থাকে। সূত্র: এএফপি।





















