কুয়েতের উপকূলে ইরানের ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকার
- আপডেট সময় : ১১:৩৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / 53
ইরান থেকে আসা কোনো ড্রোনের আঘাতে কুয়েতের উপকূলে একটি ট্যাংকার জাহাজে বিস্ফোরণ ঘটেছে। এতে জাহাজ ডুবে গেছে এবং সেটির তেল সাগরে ছড়িয়ে পড়েছে।
এই ঘটনার মধ্য দিয়ে সমুদ্রপথে চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এখন অত্যন্ত জটিল, বিশেষ করে পারস্য উপসাগরের তীরে অবস্থিত কুয়েতের জন্য। ইরানের সঙ্গে সমুদ্র সীমান্ত থাকায় কুয়েত এখন এই সংঘাতের সরাসরি প্রভাবের মুখে রয়েছে।
উচিত শিক্ষা না দেয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলা চলবে: আরাগচি
গত ২৮ ফেব্রুয়ারি ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের মিত্র দেশগুলোর ওপর ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে ইরানি প্রতিরক্ষা বাহিনী। কুয়েত এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান ও কৌশলগত মিত্র হিসেবে পরিচিত। বর্তমানে দেশটিতে আমেরিকার তিনটি বড় সামরিক ঘাঁটি সচল রয়েছে, যা এই চলমান যুদ্ধে কুয়েতকে একটি বিশেষ লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। ইরানের এই আগ্রাসী নীতির ফলে উপসাগরীয় অঞ্চলের সামগ্রিক স্থিতিশীলতা এখন চরম হুমকির মুখে পড়েছে।
























পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ, গেজেট চলতি মাসেই