ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন জাহাজ উপসাগরে ঢুকলে তলদেশে পাঠিয়ে দেয়ার হুঁশিয়ারি ইরানের

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৫:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / 60

পারস্য উপসাগরে কোনো মার্কিন জাহাজ প্রবেশ করলে তা ‘সাগরের তলদেশে’ পাঠানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির এক সামরিক মুখপাত্র এই সতর্কবার্তা দিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন নৌবাহিনীকে ‘যত দ্রুত সম্ভব’ এসকর্ট বা পাহারা দেওয়ার ঘোষণা দেওয়ার পর পরই এই হুঁশিয়ারি দিল ইরান।

নেপালের প্রধানমন্ত্রী হতে যাওয়া কে এই বালেন্দ্র শাহ?

এদিকে ইরান অভিযোগ করেছে যে, যুক্তরাষ্ট্র তাদের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, পারস্য উপসাগরের কেশম দ্বীপে অবস্থিত একটি লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্র যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এই কেন্দ্রের মাধ্যমে সমুদ্রের লবণাক্ত পানি পরিশোধন করে পানযোগ্য পানি তৈরি করা হতো। যুক্তরাষ্ট্রের এই কাজকে তিনি ‘স্পষ্ট ও মরিয়াভাবে অপরাধ’ বলে উল্লেখ করেছেন।

আরাঘচির ভাষ্য অনুযায়ী, এই হামলার ফলে অন্তত ৩০টি গ্রামের পানির সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইরানের অবকাঠামোতে হামলা একটি বিপজ্জনক পদক্ষেপ, যার গুরুতর পরিণতি হবে। এই নজির যুক্তরাষ্ট্রই স্থাপন করেছে, ইরান নয়।’ সূত্র: আল জাজিরা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মার্কিন জাহাজ উপসাগরে ঢুকলে তলদেশে পাঠিয়ে দেয়ার হুঁশিয়ারি ইরানের

আপডেট সময় : ১০:৪৫:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬