ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কিছু দেশের জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিলো ইরান

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 64

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি নিয়ে নতুন তথ্য দিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি বলেছেন, কিছু দেশের জাহাজকে প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে তেহরান।

তবে যেসব দেশ ইরানের বিরুদ্ধে আগ্রাসনে অংশ নিয়েছে, তাদের জাহাজকে নিরাপদে এই পথ ব্যবহার করতে দেয়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে যেন ইরানের ওপর আর যুদ্ধ চাপিয়ে দেয়া না হয়, সেই লক্ষ্যেও দেশটির নেতৃত্ব কাজ করছে বলে জানান তিনি। খবর আল জাজিরা

বার্তাসংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে মাজিদ তাখত-রাভানচি বলেন, কিছু দেশ ইতোমধ্যেই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে এবং তেহরান তাদের সঙ্গে সহযোগিতা করেছে।

১৫ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা

তিনি বলেন, ‘কিছু দেশ আমাদের সঙ্গে প্রণালি পার হওয়ার বিষয়ে কথা বলেছে এবং আমরা তাদেরকে সহযোগিতা করেছি’। তবে তিনি আরও বলেন, ইরানের দৃষ্টিতে যেসব দেশ ইরানের বিরুদ্ধে আগ্রাসনে অংশ নিয়েছে, তাদের হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচলের সুবিধা পাওয়া উচিত নয়।

একই সাক্ষাৎকারে তিনি বলেন, ভবিষ্যতে যেন ইরানের ওপর আর যুদ্ধ চাপিয়ে দেয়া না হয়, সেটিও নিশ্চিত করতে চায় তেহরানের নেতৃত্ব।

তাখত-রাভানচি বলেন, ‘গত জুনে যখন যুদ্ধ শুরু হয়েছিল, ১২ দিনের পর একটি তথাকথিত যুদ্ধবিরতি হয়। কিন্তু আট বা ৯ মাস পরে তারা আবার সংগঠিত হয়ে পুনরায় আক্রমণ চালায়।’

এছাড়া হরমুজ প্রণালিতে ইরান মাইন বসাচ্ছে এমন অভিযোগও অস্বীকার করেছেন তিনি। তিনি বলেন, ‘একেবারেই নয়। এটি সত্য নয়।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কিছু দেশের জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিলো ইরান

আপডেট সময় : ১১:৫৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬