ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলা চালাতে পারে ইরান: এফবিআই

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:২২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 63

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইরান ড্রোন হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে মার্কিন সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে উদ্ধৃত করে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেসের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠানো এক বার্তায় এফবিআই এ সতর্কবার্তা দেয়।

এই বার্তায় বলা হয়েছে, সমুদ্র থেকে ড্রোন ব্যবহার করে এই অপ্রত্যাশিত হামলা চালাতে পারে ইরান।

খামেনিকে হত্যার প্রতিবাদে বিশ্বকাপ বর্জনের ঘোষণা ইরানের

অবশ্য মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে, তাৎক্ষণিক কোনো হুমকি এই মুহূর্তে নেই। তাদের ধারণা, ইরান যুদ্ধ শুরুর আগের একটি তথ্যের ভিত্তিতে এই সতর্কতা দেওয়া হয়েছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমের এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘এই মুহূর্তে আমরা কোনো হুমকির বিষয়ে জানি না। তবে আমাদের অঙ্গরাজ্য যেকোনো জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত।’

বিষয়টি নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ওয়াশিংটনের কাছে একটি বিমানঘাঁটিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অনেক কিছুই ঘটছে, তাই আমরা পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলা চালাতে পারে ইরান: এফবিআই

আপডেট সময় : ১১:২২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬