ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান ও লেবানন থেকে হামলায় ইসরায়েলে বিপর্যয়, আহত ৩ হাজার

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 48

ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ২ হাজার ৯৭৫ জন ইসরায়েলি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে ৮৫ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক।

ইরাকে মার্কিন বিমান বিধ্বস্তে ৬ আরোহীর সবাই নিহত

এদিকে ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ১৩শ মানুষ নিহত এবং ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

এর জবাবে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে হতাহতের ঘটনা ঘটেছে। সূত্র: আনাদোলু

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইরান ও লেবানন থেকে হামলায় ইসরায়েলে বিপর্যয়, আহত ৩ হাজার

আপডেট সময় : ১০:১৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬