ঢাকা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২ হাজার ৫০০ মার্কিন স্থলসেনা

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 101
118

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতে প্রথমবারের মতো মোতায়েন করা হচ্ছে আড়াই হাজার মার্কিন মেরিন সেনার একটি চৌকস দল।

জাপানের ওকিনাওয়া দ্বীপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি থেকে ইতোমধ্যেই ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের এ সদস্যরা গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন। তাদের বহন করে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’।

খার্গ দ্বীপে হামলা: তেলের দাম আরও বাড়ার আশঙ্কা

জানা গেছে, এ শক্তিশালী যুদ্ধজাহাজ থেকেই মেরিন সেনারা সরাসরি যুদ্ধক্ষেত্রে প্রবেশ করবেন। আকস্মিক কোনো সংকট মোকাবিলা কিংবা কৌশলগত কারণে ইরানের নির্দিষ্ট কোনো অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার মতো জটিল সামরিক প্রয়োজনে তাদের মোতায়েন করা হতে পারে। চলমান যুদ্ধে এরাই হতে যাচ্ছেন প্রথম মার্কিন স্থলবাহিনী, যারা সরাসরি মাঠে নামছেন।

আন্তর্জাতিক সংবাদ ও সামরিক বিশ্লেষকদের মতে, মেরিন সেনা মোতায়েনের পদক্ষেপ সুস্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে, মধ্যপ্রাচ্যের এ সংঘাতে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি ও শক্তি ক্রমান্বয়ে বৃদ্ধি করছে এবং সহসাই এ যুদ্ধের কোনো সমাপ্তি টানার পরিকল্পনা ওয়াশিংটনের নেই। তথ্যসূত্র: আলজাজিরা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২ হাজার ৫০০ মার্কিন স্থলসেনা

আপডেট সময় : ০১:৫৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬