ঢাকা ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিউ জিল্যান্ডের বিপক্ষে ঢাকা ও চট্টগ্রামে সব ম্যাচ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 58

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডের লড়াই শেষ হতেই নতুন সিরিজের সূচি জানিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মাসে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউ জিল্যান্ড ক্রিকেট দল।

সংবাদ বিজ্ঞপ্তিতে কিউইদের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিবি। ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হবে সবগুলো ম্যাচ।

বড় পরাজয়ের পর আরও ধাক্কা খেল নিউ জিল্যান্ড

সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে ওয়ানডে ও ২০২১ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল নিউ জিল্যান্ড। এবার একসঙ্গে দুই সিরিজ খেলতে ১৩ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছাবে তারা।

ঢাকায় তিন দিন অনুশীলনের পর মিরপুরে ১৭ এপ্রিল শুরু হবে ওয়ানডে সিরিজের খেলা। একই মাঠে ২০ এপ্রিল হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। পরে চট্টগ্রামে চলে যাবে দুই দল। সেখানে ২৩ এপ্রিল মাঠে গড়াবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। আগামী বছরের বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এই সিরিজটি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

পরে চট্টগ্রামে ২৭ ও ২৯ এপ্রিল হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ। সেখান থেকে আবার ঢাকায় ফিরে ২ মে হবে শেষ টি-টোয়েন্টি। এই সিরিজের প্রথম দুই ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়। আর শেষটি মাঠে গড়াবে দুপুর ২টায়।

নিউজটি শেয়ার করুন

নিউ জিল্যান্ডের বিপক্ষে ঢাকা ও চট্টগ্রামে সব ম্যাচ

আপডেট সময় : ০৫:২৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬