ইরানের তেলের ওপর ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ১১:৪৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
- / 38
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেলের সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং দামের ক্ষেত্রে বড় ধাক্কা লেগেছে। এই সংকট কাটাতে আগামী ৩০ দিনের জন্য ইরানের অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, এই সাময়িক অনুমোদন শুধু নিষেধাজ্ঞার আওতায় থাকা সেসব তেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেগুলো ইতিমধ্যে পরিবহনের পথে (ট্রানজিট) রয়েছে। নতুন কোনো ক্রয়াদেশের জন্য না।
৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে শেষ হতে পারে যুদ্ধ: ট্রাম্প
গার্ডিয়ান পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছিল এবং মার্কিন ট্রেজারি ওয়েবসাইটে পোস্ট করা লাইসেন্স অনুসারে, শুক্রবার একটি সাধারণ লাইসেন্স জারি করেছে যা ২০ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত জাহাজে বোঝাই করা ইরানি অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্য বিক্রির অনুমতি দেয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জেরে দেশ দুটির সঙ্গে সম্পৃক্ততা আছে এমন জাহাজগুলোতে হামলা চালাচ্ছে ইরান। এর ফলে হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাসের চালান পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানির দামে বড় ধরনের ধাক্কা লেগেছে এবং বৈশ্বিক অর্থনীতিতে এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
























NATO readies for a ‘big reveal’ on arms deals to prove its firepower to Trump