ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কিম জং উন উত্তর কোরিয়ার রাষ্ট্র বিষয়ক সভাপতি পুনর্নির্বাচিত

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • / 54

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে পুনরায় রাষ্ট্র বিষয়ক সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, দেশের সর্বোচ্চ নীতিনির্ধারণী ও শাসনকারী সংস্থা স্টেট অ্যাফেয়ার্স কমিশনের প্রধান হিসেবে কিমের পুনর্নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

সমালোচকদের মতে, উত্তর কোরিয়ার নির্বাচনগুলো পূর্বনির্ধারিত এবং দেশটির নেতৃত্বকে গণতান্ত্রিক বৈধতার আভাস দেওয়ার জন্যই এ আয়োজন করা হয়।

কেসিএনএ আরও জানায়, ‘ডিপিআরকের সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি ২২ মার্চ অনুষ্ঠিত ১৫তম মেয়াদের প্রথম অধিবেশনে সর্বসম্মতিক্রমে কমরেড কিম জং উনকে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার স্টেট অ্যাফেয়ার্সের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত করেছে।’

ইরানজুড়ে বিস্ফোরণের শব্দ; আহভাজের হাসপাতাল ক্ষতিগ্রস্ত

প্রতিবেদনে আরও বলা হয়, তাকে ‘সর্বোচ্চ পদে’ পুনর্নির্বাচনের সিদ্ধান্ত ‘সমস্ত কোরিয়ান জনগণের সর্বসম্মত ইচ্ছা ও আকাঙ্ক্ষার প্রতিফলন’।

কিম জং উন উত্তর কোরিয়ার তৃতীয় প্রজন্মের শাসক। তার দাদা কিম ইল সাং ১৯৪৮ সালে দেশটি প্রতিষ্ঠা করেন। ২০১১ সালে তার বাবা কিম জং ইলের মৃত্যুর পর থেকে কিম জং উন উত্তর কোরিয়া শাসন করে আসছেন।

কোরিয়া ইনস্টিটিউট ফর ডিফেন্স অ্যানালাইসিসের লি হো-রিউং বলেন, এই নির্বাচন একটি ‘অত্যন্ত সাজানো-গোছানো অনুষ্ঠান। এর ফলাফল আগে থেকেই নির্ধারিত ছিল’।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কিম জং উন উত্তর কোরিয়ার রাষ্ট্র বিষয়ক সভাপতি পুনর্নির্বাচিত

আপডেট সময় : ০৩:৩৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬