টোঙ্গার উপকূলে ৭.৬ মাত্রার ভূমিকম্প
আর্ন্তজাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৪:৪৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- / 53
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গার উপকূলে মঙ্গলবার ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
ইরানযুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলে ৪ হাজার ৮২৯ জন আহত
সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২৩৭ কিলোমিটার গভীরে। এটি টোঙ্গার দ্বিতীয় বৃহত্তম শহর নেইয়াফু থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে আঘাত হানে। সিডনি থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
তবে এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ট্যাগস :
ভূমিকম্প






















হামের উপসর্গে একদিনে আরও ৫ জনের মৃত্যু