যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে পারমাণবিক অস্ত্র ধরে রাখা সঠিক সিদ্ধান্ত: কিম
- আপডেট সময় : ০২:৩৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / 62
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ধরে রাখার সিদ্ধান্তকে সম্পূর্ণ সঠিক বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। তিনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিধর দেশের মর্যাদা এখনো অপরিবর্তনীয়।
মঙ্গলবার (২৪ মার্চ) উত্তর কোরিয়ার পার্লামেন্ট ‘সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি’ তে দেওয়া এক বিশেষ ভাষণে কিম ওয়াশিংটনের বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাস ও আগ্রাসনের’ কঠোর অভিযোগ তোলেন। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি প্রমাণ করে, পারমাণবিক অস্ত্র ত্যাগের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া ক্রমাগত চাপ এবং তাদের ‘মিষ্টি কথা’ প্রত্যাখ্যান করে পিয়ংইয়ং সঠিক পথেই হেঁটেছে।
ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিমুখী নীতির কড়া সমালোচনা করেন উত্তর কোরীয় নেতা। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান আমেরিকার জন্য একটি ‘আসন্ন হুমকি’। অথচ এর কয়েক মাস আগেই তিনি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত বন্ধের জন্য ইরানের ৫ শর্ত
ট্রাম্পের এমন পরস্পরবিরোধী বক্তব্যের সূত্র ধরে কিম বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের মুখে পারমাণবিক অস্ত্রবিহীন দেশগুলো চরম অরক্ষিত। বিপরীতে, যাদের কাছে এ অস্ত্র রয়েছে, কেবল তারাই যুক্তরাষ্ট্রের যেকোনো আক্রমণ ঠেকানোর সক্ষমতা রাখে। মূলত ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত উত্তর কোরিয়ার নেতৃত্বের কাছে দীর্ঘদিনের বিশ্বাসকেই আরও মজবুত করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প কিমের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি, চলতি মাসের শুরুতে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীও ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বৈঠকে উত্তর কোরিয়ার সঙ্গে নতুন করে কূটনীতি শুরু করা এবং পিয়ংইয়ংয়ের অস্ত্র কর্মসূচির বিরুদ্ধে কীভাবে সমন্বিত পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে গুরুত্বারোপ করা হয়েছে। তবে এসব কূটনৈতিক তৎপরতার মাঝেই উত্তর কোরিয়া নিজেদের সামরিক সক্ষমতার জানান দিয়ে চলেছে। সম্প্রতি দেশটি নতুন যুদ্ধজাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রকেটের মহড়াসহ বেশ কিছু শক্তিশালী অস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যা কিমের অনড় অবস্থানেরই বাস্তব প্রমাণ। তথ্যসূত্র: তাস


























চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী