যুক্তরাষ্ট্রের সঙ্গে তথ্য আদান-প্রদান হয়েছে, কোনো সংলাপ হয়নি
- আপডেট সময় : ০৪:০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / 65
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, প্রায় চার সপ্তাহ ধরে চলমান যুদ্ধ বন্ধ করতে ইরান বর্তমানে একটি চুক্তি করার জন্য অত্যন্ত মরিয়া হয়ে উঠেছে। তবে ট্রাম্পের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট জানিয়েছেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা একটি প্রস্তাব বর্তমানে পর্যালোচনা করছে ঠিকই, কিন্তু সংঘাত নিরসনে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনো আলোচনায় বসার ইচ্ছা বা পরিকল্পনা তেহরানের নেই।
ইউএসএস আব্রাহাম লিংকনে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের এই যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, ততই এর অর্থনৈতিক ও মানবিক সংকট ঘনীভূত হচ্ছে। বিশেষ করে বিশ্বজুড়ে জ্বালানি তেলের তীব্র সংকট ছড়িয়ে পড়ায় বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক কোম্পানিগুলো পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। এমন এক উদ্বেগজনক পরিস্থিতিতে দুই দেশের পক্ষ থেকে এসব পাল্টাপাল্টি বক্তব্য সামনে এল।
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁদের সরাসরি কোনো সংলাপ বা আলোচনা হয়নি। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিভিন্ন বার্তা আদান-প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি আরও পরিষ্কার করে বলেন যে, বন্ধুপ্রতিম দেশগুলোর মাধ্যমে তাঁদের কাছে আসা বার্তার উত্তর দেওয়া কিংবা নিজেদের অবস্থান জানানোকে কোনোভাবেই সংলাপ বা আলোচনা হিসেবে অভিহিত করা যায় না।



























পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ, গেজেট চলতি মাসেই