ভারত থেকে পাইপলাইনে আসছে আরও ৭ হাজার টন ডিজেল
- আপডেট সময় : ১০:০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / 40
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে বাংলাদেশ। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে প্রায় ৭ হাজার মেট্রিক টন ডিজেলের একটি নতুন চালান দেশে প্রবেশ শুরু করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা ওয়েল কোম্পানি-এর ডেপুটি ম্যানেজার আহসান হাবিব চৌধুরী। তিনি জানান, আগামী ৩১ মার্চের মধ্যে এই চালানের পুরো সরবরাহ সম্পন্ন হবে।
এর আগে শুক্রবার বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন-এর মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে প্রায় ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছায়। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সেদিন ছুটির দিনেও ডিপো খোলা রাখা হয়।
জ্বালানি তেলের মজুদ রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
২৪ মার্চ ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ শুরু হয়, যা প্রায় ৬০ ঘণ্টা পর বাংলাদেশে পৌঁছে।
রেলহেড অয়েল ডিপো সূত্রে জানা যায়, গত শুক্রবার ভারত থেকে পাইপলাইনে আসা পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল তেলের চালান সম্পন্ন হয়েছে। এসব তেল আনতে ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত সময় লাগে।
প্রসঙ্গত, এর আগে চলতি বছরে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে তিন ধাপে ১৫ হাজার মেট্রিক টন ডিজেল তেল আনা হয়েছে।




















খাগড়াছড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত ৩