ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাল সেমিফাইনালে দুই গোল করতে চান রোনান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / 39

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কাল নেপালকে মোকাবিলা করবে বাংলাদেশ। এই ম্যাচে জোড়া গোল করার ইচ্ছার কথা জানিয়েছেন রোনান সুলিভান।

মালদ্বীপে চলমান এই আসরে এখন পর্যন্ত বাংলাদেশ গোল দিয়েছে মোট তিনটি। আর তিন গোলেই অবদান রোনানের। প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারানোর ম্যাচে দুটি গোলই ছিল তাঁর। পরের ম্যাচে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। সমতায় ফেরা ওই গোলে অ্যাসিস্ট ছিল যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমির এই ফুটবলারের।

রোনানকে নিয়ে ব্যাপক আগ্রহ, উন্মাদনা বাংলাদেশের ফুটবল সমর্থকদের মধ্যে। এই আসরে বাংলাদেশের স্কোয়াডে আছেন তারই জমজ ডেকলান সুলিভান। যদিও এখন পর্যন্ত একটি ম্যাচেও মাঠে নামানো হয়নি তাঁকে। ভারতের বিপক্ষে খেলায় রক্ষণভাগের দুর্বলতা ছিল স্পষ্ট। তারপরও ডিফেন্ডার ডেকলানকে নামানো হয়নি। এ নিয়ে ক্ষোভ আছে সমর্থকদের মধ্যেও।

শেষ মুহূর্তের গোলে ঘানাকে হারাল জার্মানি

গতকাল মালদ্বীপ থেকে খেলোয়াড়, কর্মকর্তাদের ভিডিও বার্তা পাঠায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে রোনান সুলিভানের মাত্র ১৫ সেকেন্ডের একটি ভিডিও দেওয়া হয়। সেখানে তিনি সামান্যই বলতে পেরেছেন,

‘এটা একটা কঠিন ম্যাচ হবে। আমরা দল হিসেবে খেলে জয়ী হতে চাই।’ নেপালের জন্য বিশেষ কোনো ভাবনা রয়েছে কি না প্রশ্নের জবাবে রোনান বলেন, ‘দুই গোল মনে করি সঠিক হবে।’

১৩ সেকেন্ডের পাঠানো আরেকটি ভিডিওতে কথা বলেন ফুটবলার চন্দন রায়। তবে টিম ম্যানেজার সামিদ কাশেমের ভিডিও বার্তা পাঠানো হয়েছে আড়াই মিনিটেরও বেশি। যদিও তার প্রয়োজন কমই।

১ এপ্রিল নেপালের বিপক্ষে বাংলাদেশ খেলবে প্রথম সেমিফাইনালে। দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ভুটান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কাল সেমিফাইনালে দুই গোল করতে চান রোনান

আপডেট সময় : ০২:১৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬