ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে বিরতির সময় তর্কে লিপ্ত হন বিরোধীদলের তরুণ এমপিরা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৪:৫৬ অপরাহ্ন, রোববার, ৫ এপ্রিল ২০২৬
  • / 33

সংসদে বিরতির সময় বিরোধীদলের তরুণ এমপিরা গ্যালারিতে উপস্থিতদের সঙ্গে তর্কে লিপ্ত হন— এমন অভিযোগ করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে নিজের বক্তব্যের শুরুতে স্পিকারের উদ্দেশে এ অভিযোগ করেন তিনি।

পার্থ বলেন, বিরতির সময় সংসদে বিরোধীদলের তরুণ এমপিরা গ্যালারিতে যারা আছেন তাদের সঙ্গে তর্কে লিপ্ত হন। এটা আমাদের জন্যে দুঃখজনক।

তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের সঙ্গে ডিল করতে আমাদের আরও ধৈর্যের পরিচয় দিতে হবে। আমাদের এখানে থাকার মূল্য তারাই দিয়েছে। তাই আমাদের সহ্য ক্ষমতা আরও বাড়াতে হবে।

পার্থ বলেন, সংস্কার এবং সংশোধন শব্দ নিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে প্রমাণের চেষ্টা করা হচ্ছে। আমরা গণভোট মানি। এই কারণেই হ্যাঁ ভোট দিয়েছি।

এই সংসদ সদস্য আরও বলেন, ‘কেউ যদি আইন না বুঝে, বারবার তাদেরকে বুঝায়ে লাভ নেই। তারা বারবার প্রমাণের চেষ্টা করছে, তারা জুলাইয়ের টেন্ডার নিয়েছে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সংসদে বিরতির সময় তর্কে লিপ্ত হন বিরোধীদলের তরুণ এমপিরা

আপডেট সময় : ১০:৪৪:৫৬ অপরাহ্ন, রোববার, ৫ এপ্রিল ২০২৬