ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের হামলার আশঙ্কায় সৌদি-বাহরাইন সংযোগ সেতু বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / 87

ইরানের হামলার আশঙ্কায় সৌদি আরব ও বাহরাইনকে সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতু ‘কিং ফাহদ কজওয়ে’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

এক্স-এ দেওয়া এক পোস্টে সেতুটির তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশকে লক্ষ্য করে ইরানের হামলার জেরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেতুটির ওপর দিয়ে যান চলাচল স্থগিত করা হয়েছে। ২৫ কিলোমিটার (১৫.৫ মাইল) দীর্ঘ এই সেতুটিই সৌদি আরব এবং দ্বীপরাষ্ট্র বাহরাইনকে সংযোগকারী একমাত্র সড়কপথ।

সেতুটি বন্ধের এই সিদ্ধান্ত এমন এক উত্তেজনাকর সময়ে এল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে, মঙ্গলবারের মধ্যে ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে না দিলে তিনি দেশটির সেতু ও বিদ্যুৎকেন্দ্রগুলোতে বোমা হামলা চালাবেন। যুক্তরাষ্ট্রের এই আলটিমেটামের জবাবে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তাদের কোনো বেসামরিক অবকাঠামোতে আঘাত হানা হলে এর ‘বিধ্বংসী’ প্রতিশোধ নেওয়া হবে। সূত্র: আলজাজিরা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইরানের হামলার আশঙ্কায় সৌদি-বাহরাইন সংযোগ সেতু বন্ধ

আপডেট সময় : ০১:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬