ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তামিমের প্রথম লক্ষ্য ‘বাংলাদেশ ক্রিকেটের নষ্ঠ হয়ে যাওয়া ভাবমূর্তি ঠিক করা’

স্পোটর্স ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / 28

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে যাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) গঠন করা হয়েছে এডহক কমিটি। সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। দায়িত্ব পেয়েই মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বিসিবিতে হাজির হন তিনি। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম জানান, তার প্রথম লক্ষ্য বাংলাদেশ ক্রিকেটের নষ্ট হয়ে যাওয়া ভাবমূর্তি ঠিকঠাক করা।

বিসিবিতে এসে তামিম প্রথমে বিভিন্ন বিভাগে গিয়ে বৈঠক করেন। এরপর অ্যাডহক কমিটির সদস্যদের নিয়ে প্রথম বোর্ড সভাও সেরে ফেলেন। সেগুলো শেষ করেই মুখোমুখি হন সাংবাদিকদের।

তামিম বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি, পাশাপাশি আমার টিম এটা অনুভব করে, সবাই মিলে আমরা একসঙ্গে উপলব্ধি করি যে আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি ঠিক করা। গত এই এক-দেড় বছরে যে ভাবমূর্তি নষ্ট হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এটা ঠিক করা হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

তামিমের নেতৃত্বাধীন এডহক কমিটিকে ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। এ প্রসঙ্গে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে আনা হয়েছে যে তিন মাসের মধ্যে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন আয়োজন করা। আমাদেরকে যে দায়িত্ব দেয়া হয়েছে, আমরা এই দায়িত্বটা যতটা সততার সঙ্গে করতে পারি, আর যতটা দ্রুত করতে পারি, আমরা এই জিনিসটাই করব। সাথে সাথে অবশ্যই আমরা প্রতিদিনের কাজের মধ্যে যা যা হয়েছে, বিশ্বকাপ ইস্যু আছে আপনারা জানেন, সবকিছু নিয়ে আমাদের যা সঠিক কাজ করার দরকার, আমরা তা করব।’

বিসিবির বর্তমান প্রধান বলেন, ‘ক্রিকেট সবসময় আমাদের গর্বের ব্যাপার। এখানে বিসিবিতে যারা চাকরি করতেন বা চাকরি করেন, তারা যখন বাইরে যান, গর্ব নিয়ে বলতেন যে আমি বিসিবিতে চাকরি করি। এখন আমি নিশ্চিত নই যে, এই কথাটা তারা গর্ব নিয়ে বলতে পারে না কি, যে ধরনের কাজ গত এক-দেড় বছরে হয়েছে। ওই গর্বটা আমাদের ফিরিয়ে আনতে হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তামিমের প্রথম লক্ষ্য ‘বাংলাদেশ ক্রিকেটের নষ্ঠ হয়ে যাওয়া ভাবমূর্তি ঠিক করা’

আপডেট সময় : ১১:১৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬