ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কমানো হবে না: ইরানের পরমাণু শক্তি প্রধান

- আপডেট সময় : ০৫:০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / 69
ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি সাফ জানিয়ে দিয়েছেন, দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কোনোভাবেই সংকুচিত বা কমানো হবে না।
পশ্চিমা দেশগুলোর চাপ ও নিষেধাজ্ঞার মুখেও ইরান তার পারমাণবিক সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্তে অটল রয়েছে বলে তার বক্তব্যে ফুটে উঠেছে।
ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মদ ইসলামি তার বক্তব্যে শত্রুপক্ষকে হুঁশিয়ার করে বলেছেন ”শত্রুরা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিকে সীমাবদ্ধ বা বাধাগ্রস্ত করতে সফল হবে না।”
তিনি আরও উল্লেখ করেন, ইরানের এই কর্মসূচি আন্তর্জাতিক নিয়ম মেনেই চলছে এবং কোনো বহিঃশক্তির চাপে এই কার্যক্রমের গতি ধীর করা হবে না। মূলত পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে চলা উত্তেজনার মধ্যেই তেহরানের পক্ষ থেকে এই কঠোর বার্তা এল।
বিশ্লেষকদের মতে, ইসলামির এই বক্তব্য পরমাণু চুক্তিতে ফেরার আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে। তবে ইরান বারবার দাবি করে আসছে, তাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক প্রয়োজনে ব্যবহৃত হচ্ছে। সূত্র: আল জাজিরা

























