ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতি মামলায় কাঠগড়ায় দাঁড়াচ্ছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 58

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের আলোচিত দুর্নীতির বিচার কাজ আগামী রোববার থেকে পুনরায় শুরু হতে যাচ্ছে। ইরানের সাথে যুদ্ধের কারণে দেশটিতে জারি করা জরুরি অবস্থা তুলে নেওয়ার কয়েক ঘণ্টা পরই বৃহস্পতিবার আদালতের এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বিমান হামলা চালানোর পর ইরানও ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালেস্টিক মিসাইল ও ড্রোন হামলা শুরু করে। মূলত ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ এবং আঞ্চলিক প্রভাব খর্ব করার লক্ষ্যেই সেই হামলা চালানো হয়েছিল।

গত বুধবার রাতে যুদ্ধবিরতি চুক্তির পর এবং নতুন করে কোনো ইরানি মিসাইল হামলার খবর না পাওয়ায় ইসরায়েলে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলগুলো পুনরায় সচল হয়েছে। আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, জরুরি অবস্থা প্রত্যাহার এবং বিচার বিভাগীয় কার্যক্রম স্বাভাবিক হওয়ায় আগামী রবিবার থেকে বুধবার পর্যন্ত নিয়মিত শুনানি চলবে।

তবে লেবাননে হিজবুল্লাহর অবস্থানের ওপর ইসরায়েলি হামলার কারণে বর্তমান এই যুদ্ধবিরতি কিছুটা ঝুঁকির মুখে পড়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে প্রথম কোনো দায়িত্বরত প্রধানমন্ত্রী যিনি ফৌজদারি অপরাধে অভিযুক্ত। ২০১৯ সালে তদন্ত শেষে তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়। ২০২০ সালে বিচার শুরু হলেও তার দাপ্তরিক ব্যস্ততার দোহাই দিয়ে বার বার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছে নেতানিয়াহুর জন্য ক্ষমার আবেদন জানিয়েছেন। ট্রাম্পের মতে, নিয়মিত আদালতের হাজিরা নেতানিয়াহুর রাষ্ট্রীয় দায়িত্ব পালনে বিঘ্ন ঘটাচ্ছে। তবে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, আইনি প্রক্রিয়া মেনেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সাধারণত বিচার চলাকালীন কাউকে ক্ষমা করার নজির নেই।

২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলা এবং চলমান দুর্নীতির অভিযোগের কারণে নেতানিয়াহুর জনপ্রিয়তা বর্তমানে তলানিতে। আগামী অক্টোবর মাসে ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোটের পরাজয়ের সম্ভাবনা প্রবল বলে মনে করা হচ্ছে। সূত্র: টাইমস অফ ইসরায়েল

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দুর্নীতি মামলায় কাঠগড়ায় দাঁড়াচ্ছেন নেতানিয়াহু

আপডেট সময় : ১১:০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬