চীনের জ্বালানি ঘাটতি পূরণে প্রস্তুত রাশিয়া: ল্যাভরভ
- আপডেট সময় : ০২:১৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / 54
ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের প্রেক্ষাপটে চীনে সম্ভাব্য জ্বালানি ঘাটতি দেখা দিলে তা পূরণে সহায়তার আশ্বাস দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মস্কো প্রয়োজন হলে চীনের জ্বালানি ঘাটতি পূরণ করতে সক্ষম। খবর আল জাজিরার।
বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-য়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ল্যাভরভ বলেন, ‘রাশিয়া নিঃসন্দেহে উদ্ভূত সম্পদের ঘাটতি পূরণ করতে পারবে—চীনের গণপ্রজাতন্ত্রীসহ যেসব দেশ ন্যায্য ও পারস্পরিক লাভজনক ভিত্তিতে আমাদের সঙ্গে কাজ করতে চায়, তাদের সবার জন্যই।’
তিনি আরও বলেন, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও রাশিয়া ও চীনের সম্পর্ক ‘অটুট’ রয়েছে। একইসঙ্গে ভ্লাদিমির পুতিন ও শি জিনপিংয়ের ব্যক্তিগত সম্পর্ক দুই দেশের পারস্পরিক সহযোগিতাকে আরও দৃঢ় করেছে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, চীন ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা। তবে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চলমান অবরোধের কারণে বেইজিং আর তেহরানের কাছ থেকে তেল কিনতে পারবে না বলে জানিয়েছে ওয়াশিংটন।






















ভারত থেকে শেখ হাসিনাসহ সকল দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত চাই: তথ্যমন্ত্রী