ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ আমলে স্বাধীনভাবে বিচার কাজ চালালে শাস্তিমূলক বদলি করা হতো

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / 33

আওয়ামী লীগ সরকারের আমলে যেসব বিচারক স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনার চেষ্টা করতেন, সুপ্রিম কোর্টের সহায়তায় তাদের প্রত্যন্ত অঞ্চলে বদলি করে কার্যত শাস্তি দেওয়া হতো বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ (১৬ এপ্রিল) বৃহস্পতিবার জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর টেবিলে উপস্থাপিত এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

সংসদ সদস্য শাহজাহান চৌধুরী তার লিখিত প্রশ্নে জানতে চেয়েছিলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ স্বাধীন করার ক্ষেত্রে কী কী আইনি বা প্রশাসনিক প্রতিবন্ধকতা ছিল। একইসঙ্গে সেই সময়ে নিম্ন আদালতের বিচারকদের বদলি ও নিয়োগের ক্ষেত্রে মন্ত্রণালয়ের হস্তক্ষেপের যে অভিযোগ ছিল, সে বিষয়ে বর্তমান সরকারের মূল্যায়ন কী।

এই প্রশ্নের জবাবে আইনমন্ত্রী স্পষ্ট করেন যে, বিগত সরকারের আমলে বিচার বিভাগকে স্বাধীন করার ক্ষেত্রে কোনো আইনি বা প্রশাসনিক প্রতিবন্ধকতা ছিল না। মূলত ওই সরকার বিচারকদের বদলি ও পদায়নের ক্ষেত্রে দলীয় আনুগত্যকেই মুখ্য মানদণ্ড হিসেবে ব্যবহার করত। সুপ্রিম কোর্টের মাধ্যমে দলের প্রতি অনুগত বিচারকদের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হতো এবং যারা স্বাধীনভাবে কাজ করতে চাইতেন, তাদের প্রত্যন্ত অঞ্চলে বদলি করে দেওয়া হতো।

বর্তমান সরকারের অবস্থান তুলে ধরে মন্ত্রী আরও জানান, বর্তমান সরকার পূর্বের সেই পথে না হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে বিচারকদের বদলি ও পদায়নের ক্ষেত্রে সততা, দক্ষতা এবং বিচারিক আচরণই হবে মূল মানদণ্ড। এই নীতি অনুসরণ করেই আইন মন্ত্রণালয় সুপ্রিম কোর্টে সুপারিশ পাঠাবে। তবে এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতেই ন্যস্ত থাকবে, সরকারের কোনো একক ক্ষমতা নেই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আ.লীগ আমলে স্বাধীনভাবে বিচার কাজ চালালে শাস্তিমূলক বদলি করা হতো

আপডেট সময় : ০১:৩৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬