ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে ফের হামলা শুরু হতে পারে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 63

ইরান পরিস্থিতির উন্নতি না হলে এবং দীর্ঘমেয়াদী কোনো যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত না হলে আগামী বুধবারের মধ্যে বর্তমান যুদ্ধবিরতি শেষ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অ্যারিজোনার ফিনিক্স থেকে এয়ার ফোর্স ওয়ানে করে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “হয়তো আমি এর (যুদ্ধবিরতি) মেয়াদ বাড়াব না। তবে ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ বজায় থাকবে।”

মার্কিন প্রেসিডেন্ট আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের অবরোধ জারি আছে এবং দুর্ভাগ্যবশত আমাদের আবারও বোমা বর্ষণ শুরু করতে হতে পারে।”

উল্লেখ্য, বুধবারের মধ্যে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলে। সূত্র: রয়টার্স

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে ফের হামলা শুরু হতে পারে: ট্রাম্প

আপডেট সময় : ০১:১৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬