ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ওমান সাগরে ইরানের পতাকাবাহী জাহাজ আটকের দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৩:১১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 62

মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টাকালে ওমান উপসাগরে ‘তুসকা’ নামের ইরানের পতাকাবাহী একটি বিশাল কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জাহাজটি বর্তমানে মার্কিন মেরিন সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে ট্রাম্প জানান, প্রায় ৯০০ ফুট দীর্ঘ এবং একটি বিমানবাহী রণতরীর সমান ওজনের ওই কার্গো জাহাজটি মার্কিন নৌ অবরোধ ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল। সে সময় গাইডেড মিসাইল সজ্জিত মার্কিন রণতরী ‘ইউএসএস স্প্রুয়েন্স’ এর পথরোধ করে। প্রথমে জাহাজটিকে থামার সতর্কবার্তা দেওয়া হলেও ইরানি নাবিকেরা তা অমান্য করেন। এরপর মার্কিন নৌবাহিনী জাহাজটির ইঞ্জিনরুমে হামলা চালালে সেখানে বড় গর্ত তৈরি হয় এবং সেটি সম্পূর্ণ অচল হয়ে পড়ে।

আটককৃত জাহাজটিতে তল্লাশি চালিয়ে বর্তমানে এর ভেতরের মালামাল খতিয়ে দেখছেন মার্কিন মেরিন সেনারা। ডোনাল্ড ট্রাম্প আরও উল্লেখ করেন, নানা বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার পুরোনো ইতিহাস রয়েছে ‘তুসকা’র। যে কারণে আগে থেকেই জাহাজটির ওপর মার্কিন ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞা আরোপ করা ছিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ওমান সাগরে ইরানের পতাকাবাহী জাহাজ আটকের দাবি ট্রাম্পের

আপডেট সময় : ১২:২৩:১১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬