ঢাকা ১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ফিরিয়ে আনতে রাশিয়া সবকিছু দিয়ে সহায়তা করবে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 64

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাঘচি। সোমবারের এই বৈঠকে পুতিন জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ফিরিয়ে আনতে আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি রাশিয়া নিজের ক্ষমতার সবকিছু দিয়ে সহায়তা করবে।

বৈঠকে পুতিন জানান, তিনি মোজতবা খামেনির কাছ থেকে একটি বার্তা পেয়েছেন।

ইরানের জনগণের প্রশংসা করে পুতিন বলেন, তারা সাহসিকতার সঙ্গে তাদের সার্বভৌমত্বের জন্য লড়াই করছে। তিনি আশা প্রকাশ করেন যে, ইরান এই কঠিন সময় পার করে আবারও শান্তি ফিরে পাবে।

সেন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে দেখা করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন আব্বাস আরাঘচি। রাশিয়া ও ইরানের সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারত্ব’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, এই সম্পর্ক কেবল আরও শক্তিশালী হবে।

রাশিয়ার সমর্থনের জন্য পুতিন ও মস্কোকে ধন্যবাদ জানিয়ে আরাঘচি আরও বলেন, মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মাধ্যমে ইরানের জনগণ যে সাহস দেখিয়েছে, তাতে তারা এই সংকটময় পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হবে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির মধ্যে শান্তি আলোচনায় অচলাবস্থা কাটাতে একটি বৃহত্তর আঞ্চলিক কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে কয়েকটি দেশ সফর করছেন। প্রথমে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পৌঁছান তিনি। সেখান থেকে ওমান সফর করেন ইরানের শীর্ষ কূটনীতিক। ওমান থেকে পুনরায় ইসলামাবাদ ফিরে রাশিয়ার সেন্ট পিটার্সবাগ সফর করেন তিনি। সূত্র: স্পুটনিক নিউজ

নিউজটি শেয়ার করুন

মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ফিরিয়ে আনতে রাশিয়া সবকিছু দিয়ে সহায়তা করবে

আপডেট সময় : ১০:৫৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬