ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সমুদ্রে থেকে দেশে ফিরছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / 53

টানা ৩০০ দিনের বেশি সময় সমুদ্রে কাটিয়ে অবশেষে দেশে ফিরছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়ার পর রেকর্ড গড়া এই অভিযান শেষ করে এটি যুক্তরাষ্ট্রে ফিরছে বলে গতকাল (বুধবার, ২৯ এপ্রিল) মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্পর্শকাতর সামরিক গতিবিধির কারণে নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা জানান, আগামী কয়েক দিনের মধ্যে জেরাল্ড আর ফোর্ড মধ্যপ্রাচ্য ত্যাগ করবে। মে মাসের মাঝামাঝি সময়ে এটি ভার্জিনিয়ায় নিজ বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। ওয়াশিংটন পোস্ট প্রথম এই খবরটি প্রকাশ করে।

গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে ‘ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ’ পৌঁছানোর ফলে ওই অঞ্চলে বর্তমানে মার্কিন বিমানবাহী রণতরির সংখ্যা দাঁড়িয়েছে তিনে। ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যে ২০০৩ সালের পর এই প্রথম এত বেশিসংখ্যক রণতরি সেখানে মোতায়েন করলো যুক্তরাষ্ট্র। জানুয়ারি থেকে ওই অঞ্চলে ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ও মোতায়েন রয়েছে।

গত বছরের জুনে নরফোক নৌ-ঘাঁটি থেকে যাত্রা শুরু করার পর জেরাল্ড আর ফোর্ড গত ১০ মাসে ভিয়েতনাম যুদ্ধ-পরবর্তী দীর্ঘতম মোতায়েনের রেকর্ড ভেঙেছে। সমুদ্রে ২৯৫ দিন অবস্থান করে এটি গত ৫০ বছরের মধ্যে কোনো রণতরির দীর্ঘতম অবস্থানের রেকর্ড গড়েছে। এর আগে ২০২০ সালে করোনা মহামারির সময় ‘আব্রাহাম লিংকন’ ২৯৪ দিন সমুদ্রে অবস্থান করে রেকর্ডটি গড়েছিল।

দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের ফলে জাহাজের নাবিকদের ওপর মানসিক চাপ এবং যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে মোতায়েন থাকাকালে জাহাজটিতে একবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, যার ফলে সেটিকে দীর্ঘ সময় মেরামতের মধ্য দিয়ে যেতে হয়। হাউসের এক শুনানিতে এ বিষয়ে জানতে চাইলে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেন, সামরিক প্রয়োজনেই রণতরিটির মোতায়েনের সময় বারবার বাড়ানো হয়েছে।

জেরাল্ড আর ফোর্ড প্রথমে ভূমধ্যসাগরে মোতায়েন করা হয়েছিল। পরে অক্টোবরে মাদুরোকে ধরার অভিযানে অংশ নিতে এটি ক্যারিবীয় সাগরে পাঠানো হয়। সেখান থেকে উত্তেজনার মুখে সেটিকে সরিয়ে নেওয়া হয় মধ্যপ্রাচ্যে। মার্চে লোহিত সাগরে প্রবেশের পর জাহাজের লন্ড্রি রুমে আগুন লাগলে মেরামতের জন্য রণতরিটিকে আবারও ভূমধ্যসাগরে ফিরিয়ে আনা হয়। তবে শীতল যুদ্ধের সময় ১৯৭২-৭৩ সালে ‘ইউএসএস মিডওয়ে’ ৩৩২ দিন মোতায়েন ছিল, যা এখন পর্যন্ত মার্কিন নৌবাহিনীর সর্বোচ্চ রেকর্ড।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সমুদ্রে থেকে দেশে ফিরছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড

আপডেট সময় : ০৩:২৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬