ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাকের নতুন প্রধানমন্ত্রীকে ইরান ও যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 60

ইরাকের ক্ষমতাসীন শিয়া জোট নতুন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আলি আল-জাইদিকে মনোনীত করেছে। রাজনৈতিক অঙ্গনে তুলনামূলকভাবে নতুন মুখ আল-জাইদিকে ৩০ দিনের মধ্যে সরকার গঠন করতে হবে, এমন এক সময়ে যখন দেশটি তীব্র অর্থনৈতিক ও নিরাপত্তা সংকটের মুখে রয়েছে।

শনিবার (২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাঘচি এই মনোনয়নকে স্বাগত জানিয়ে আল-জাইদিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ইরান ইরাকের প্রধানমন্ত্রী নিয়োগ প্রক্রিয়ার কাঠামোকে সম্মান করে এবং নতুন নেতৃত্বের সফলতা কামনা করে। একই সঙ্গে তিনি ইরাকের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা পুনর্ব্যক্ত করেন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আল-জাইদির মনোনয়নকে স্বাগত জানিয়েছেন। এর আগে ওয়াশিংটন সতর্ক করেছিল যে, ইরান সমর্থিত গোষ্ঠীর প্রভাব থাকলে তারা ইরাকের নিরাপত্তা সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করতে পারে।

দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা, অভ্যন্তরীণ বিভাজন এবং আন্তর্জাতিক প্রভাবের কারণে ইরাকে সরকার গঠন প্রক্রিয়া বিলম্বিত হচ্ছিল। এই প্রেক্ষাপটে আল-জাইদির সামনে একটি কার্যকর ও স্থিতিশীল সরকার গঠন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইরাকের নতুন প্রধানমন্ত্রীকে ইরান ও যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা

আপডেট সময় : ০২:৩২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬