ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 66

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। গত জানুয়ারি মাসে দেশটিতে চলা সরকারবিরোধী বিক্ষোভের সময় মোসাদের সাথে আঁতাত এবং উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে তাদের এই সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে মেহদি রাসুলি এবং মোহাম্মদরেজা মিরিকে ‘মোসাদের সদস্য’ হিসেবে উল্লেখ করা হয়েছে। অপর ব্যক্তি ইব্রাহিম দোলাতাবাদীকে মাশহাদের তাবরসি এলাকায় সংঘটিত অস্থিরতার মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, মেহদি ও মিরি সরাসরি নিরাপত্তা বাহিনীর সদস্য হামিদরেজা ইউসুফিনেজাদ হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়াও তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ধ্বংস ও লুটপাট, মলোটভ ককটেল ব্যবহার করে জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং দেশীয় অস্ত্র বা তলোয়ার তৈরি ও বহনের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছিল।

অন্যদিকে, ইরানি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, ইব্রাহিম দোলাতাবাদী প্রায় আড়াইশ থেকে তিনশ দা-ধারী দাঙ্গাবাজকে জড়ো করে ওই এলাকায় ব্যাপক সংঘর্ষের সূত্রপাত করেছিলেন। সেই ভয়াবহ সংঘর্ষে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী প্রাণ হারান। একইসঙ্গে একটি ব্যাংক ও বাসিজ আধাসামরিক বাহিনীর একটি সামরিক ঘাঁটিতে হামলাসহ সরকারি এবং বেসরকারি সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞ চালানো হয়। চরমপন্থি এসব কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার অপরাধেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সূত্র: আলজাজিরা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট সময় : ০২:২৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬